ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া

পাবনা: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে পাবনার সুজানগরে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সুজানগর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, সাবেক অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বাবুল হোসেন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক ও হারুন মন্ডল, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪৯   ১০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া
● রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু
● চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন
● সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
● বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন



আর্কাইভ