ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি

অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি

ভোলা: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে লালমোহন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি ও সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

কর্মসূচির অংশ হিসেবে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয়, দ্রুত উদ্ধার এবং অগ্নিনির্বাপণের কৌশল তুলে ধরে একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে ধারণা, প্রয়োজনীয় প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ কারণে দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, সহকারী শিক্ষক ফারহা দিবা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৭   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি
● পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরিতে কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
● শিক্ষার মানোন্নয়নে কাঁঠালিয়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
● দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল
● চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার



আর্কাইভ