ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারীতে মাসুমিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দোহাজারীতে মাসুমিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 দোহাজারীতে মাসুমিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ইয়ং স্টার ক্লাব কর্তৃক পরিচালিত ‘দোহাজারী মাসুমিয়া ইসলামীয়া সুন্নীয়া নুরানী ইবতেদায়ী মাদরাসা’র ১০ম বার্ষিক সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির উপদেষ্টা এসএম জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক মুহাম্মদ লিয়াকত আলী।

বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইয়ং স্টার ক্লাব সভাপতি ও মাদ্রাসাটির সহ-সভাপতি আকতার হোসেন হিরু, মো. ফেরদৌস, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসাটির সুপার মাওলানা মঈনুদ্দীন হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সহ-সুপার বেলাল হোসেন কাদেরী, মোহাম্মদ ইউছুপ, আরিফুল হক অভি, রাশেদুল ইসলাম ইমন, রুমি আক্তার, মো. আজিম প্রমূখ।

পরে মাদ্রাসার প্লে থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এন/আর

বাংলাদেশ সময়: ২০:১৭:৪২   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ