ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জব্দকৃত বালু নিলামে বিক্রি

কলমাকান্দায় জব্দকৃত বালু নিলামে বিক্রি


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


কলমাকান্দায় জব্দকৃত বালু নিলামে বিক্রিনেত্রকোনা:কলমাকান্দা উপজেলায় প্রায় ৩৩  হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি)  দিনব্যাপী এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা ও রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে নল্লাপাড়া এলাকা থেকে ৫০০ ঘনফুট, বটতলা থেকে ২ হাজার ৫০০ ও নলছাপ্রা থেকে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

আজ রোববার (০২ ফেব্রুয়ারি)  দুপরে জব্দকৃত বালু নিলাম ডাকের সর্বোচ্চ দরদাতার কাছে ৫ লক্ষ ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

বালু নিলাম ডাকে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সীমান্তবর্তী নদ-নদী থেকে অবৈধভাবে বালু এনে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে কলমাকান্দার বিভিন্ন  এলাকায় স্তূপ করে রেখেছিল একটি চক্র। এ খবর পেয়ে গত গত মঙ্গলবার (২১ জানুয়ারি) ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। নিলাম অংশ নেন মমতাজ উদ্দীন, মেহেদী হাসান রিফাত,  মোঃ মনসুর আলম, আকবর, সাইফুল ইসলাম, রাজন মিয়া,আলাউদ্দীন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অজুহাতে কলমাকান্দা উপজেলায় পাহাড়ি নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বেড়ে গেছে । স্থানীয় প্রশাসন যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন। তাহলে সরকারি কোষাগারে জমা হবে লক্ষ লক্ষ টাকা।

উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, সাতদিনের মধ্যে বালু সরিয়ে নেওয়ার সময় বেধে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে নিলাম ডাকে অংশ নেওয়া ৭ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মমতাজ উদ্দিনের  নিকট ৫ লক্ষ ৯৯ হাজার টাকায় ওই বালু বিক্রি করা হয়েছে। নিলাম ডাকের প্রাপ্তি অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএম

বাংলাদেশ সময়: ১৯:২২:১৫   ৩০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ