ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রোগীকে রক্তদান করতে গিয়ে সড়কে ঝড়লো দুই প্রাণ

রোগীকে রক্তদান করতে গিয়ে সড়কে ঝড়লো দুই প্রাণ


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্য

ব্রাহ্মণবাড়িয়া:কারো রক্ত লাগবে ফোন দিলে, ছুটে যেতো রক্ত দিতে। ওই রকম একজন রোগীকে রক্ত দিতেই ছুটে যাচ্ছেন মোটরসাইকেল যোগে সলিমগঞ্জে। পথিমধ্যে নবীনগর -কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ গেলো স্বেচ্ছাসেবী কর্মী শিহাব উদ্দিনের(২৫) ও গুরুতর আহতাবস্থায় তার চাচাতো ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন(২৪)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে ও মারা যায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার(২/২) । সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।

বাড়িতে গিয়ে কথা নিহত শিহাবের পিতা রফিক মিয়ার সাথে তিনি জানান, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো। রক্ত দিতো গিয়া আমার পোলা শেষ হযে গেলো বলে তিনি বিপাল করছেন।

নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া কান্নাজনিত কন্ঠে জানান আমার বংশে দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেছে।

প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতি এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

নবীনগর সদর হাসপাতালে চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায় ।

ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের মা-বাবা অসুস্থ থাকার পরও তাকে কেউ রক্তের জন্য ফোন দিলে রক্ত দিতে ছুটে যেতো। দুইজন ছিল সেচ্ছাসেবী কর্মী।

ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
এমএম

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৩   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ