ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ড্রাফট » শিক্ষার্থীরা রাতে রাস্তায় থাকলেই গ্রেফতার-ডিআইজি

শিক্ষার্থীরা রাতে রাস্তায় থাকলেই গ্রেফতার-ডিআইজি


মেহেদী হাসান হৃদয়,আগৈলঝাড়া (বরিশাল)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


আগৈলঝাড়া শিক্ষার্থীরা রাতে রাস্তায় থাকলেই গ্রেফতার-ডিআইজি
বরিশাল:রাত ৮টার পরে শিক্ষার্থীরা রাস্তায় থাকলেই গ্রেফতার করা হবে। কোন তদবিরে ছাড়া হবে না। সকলকে নিয়ে এলাকায় মাদক ও ইভটিজিং বন্ধ করতে হবে। পুলিশ আজ থেকেই মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। সকল শিক্ষার্থীর পিতা-মাতাকে সন্তানের দিকে নজর রাখতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ। তারাই মাদকমুক্ত দেশ গড়তে অগ্রনি ভুমিকা রাখবেন।

বুধবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি’র সভাপতিত্বে আগৈলঝাড়ায় আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বরিশাল বিভাগীয় রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, বরিশাল পুলিশ সুপার মো.শরীফ উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন শিকদার, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি রাসেল সরদার মেহেদী, উপজেলা বিএনপি যুগ্ন-আহবায়ক আবুল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম সরদার, প্রধান শিক্ষক লিপি বাড়ৈ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মাহাবুব ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম। আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইমাম,শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় সুধীজন প্রমুখ।

এস/এন

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৫   ২২৯ বার পঠিত  | ●   ●   ●







ড্রাফট থেকে আরও...


● দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
● হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর
● সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
● লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল খোয়া
● আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা



আর্কাইভ