ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি সিংগাইরে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদণ্ড সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুল শিক্ষিকার আত্নহত্যা ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা মাদরাসা থেকে শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের ঘুষ নেওয়ার দাবি কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান চার দশক ধরে জোয়ারের পানির সঙ্গে লড়াই করছে লোন্দা গ্রামের মানুষ ভূঞাপুরে নবজাতকের মৃত্যু নিয়ে সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

সুজানগরে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


সুজানগরে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

পাবনা: সুজানগরে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সুজানগর উপজেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন। মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন,সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, কুড়িপাড়া দাখিল মাদ্রাসার সুপার কোরবান আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব আলী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভলিবল, ব্যাডমিন্টন,অ্যাথলেটিকসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৪০:১১   ১৮৬ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ