ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ছাত্র-জনতা পোড়াল সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি

হাতিয়ায় ছাত্র-জনতা পোড়াল সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


 

হাতিয়ায় ছাত্র-জনতা পোড়াল সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি

নোয়াখালী: হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামীলীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর ২ বাড়ী।  বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ড লক্ষীদিয়া বড় পোল এলাকায় ও পৌরসভার ১নং ওয়ার্ড ব্রিকফিল্ড বাজারের পাশে অবস্থিত দুটি বাড়ীতেই আগুন দেওয়া হয়। এতে মোহাম্মদ আলীর দুটি বাড়ীর অধিকাংশ পুড়ে ছাঁই হয়ে গেছে।

এর আগে রাত ১১ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বিভিন্ন উত্বেজনারকর স্লোগান দিয়ে এসে বাড়ী ভাংচুরের চেষ্টা করলে মোহাম্মদ আলীর সমর্থকরা তাদের ধাওয়া করেন। এতে উভয় পক্ষের আক্রমনে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতবোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতরা হলেন হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মোঃ সাহাব উদ্দিনের ছেলে মোঃ আরিফ উদ্দিন (২২)। ১নং ওয়ার্ডের মোঃ সেলিম উদ্দিনের ছেলে মোঃ আরিফ উদ্দিন (২৫) । ৫নং ওয়ার্ডের মোঃ জাবের উদ্দিনের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৩)। তমরদ্দি ইউনিয়নের মোঃ রাফু উদ্দিন (২২)। তানজিম (২৬)। আহতদের সকলকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে রাত ২টার পর মোহাম্মদ আলীর সমর্থকরা চলে গেলে আগুন দেওয়া হয় তার বাসায়।

এদিকে একই সময় আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আলীর মালিকানা যাত্রীবাহি ট্রলারে। এতে নলচিরা ঘাটে তীরে অবস্থান করা ৪টি ট্রলার ও ৫টি স্পীডবোট পুড়ে ছাঁই হয়ে গেছে । রাত ২টার সময় দুবৃত্তরা জ¦ালানী তেল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। ৫ আগষ্টের পর এসব ট্রলার ও স্পীড বোট নলচিরা ঘাটে তীরে বেধে রাখা হয়েছিল।

এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, রাতের অন্ধকারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসভবনে হামলা ও অগ্নি সংযোগ করে। পরে তারা নলচিরা ঘাটে থাকা স্পীডবোট ও ট্রলারে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। এ ঘটনায় কোন আটক নেই।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৪   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ