ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় মারধর

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় মারধর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় মা ও ফুফুকে মারধর
পটুয়াখালী: বাউফলে এক ব্যক্তির বিরুদ্ধে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, কিশোরীর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানানোয় মা ও ফুফুকে মারধর করেন অভিযুক্ত ব্যক্তির বাবা ও ভাই। মারধরের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

এসব ঘটনায় গত শুক্রবার রাত ১১ টার দিকে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বাউফল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তাঁরা হলেন-হোসেন হাওলাদার, তাঁর বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসান হাওলাদার। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন কিশোরীর মা ও ফুফু।

ওই কিশোরীর মা অভিযোগ করেন, গত শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান তিনি। সেই সুযোগে প্রতিবেশী হোসেন কৌশলে তাঁর মেয়েকে ডেকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। হঠাৎ মেয়ের চিৎকার শুনে তিনি সেখানে গেলে হোসেন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করলে কিশোরীর মা ও ফুফুকে মারধর করেন হোসেনের বাবা সেলিম ও ভাই হাসান। তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর থেকে হোসেন পলাতক থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হোসেনের বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৫৬   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ