ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ছাত্রদের এখন পড়ালেখায় ফিরে যেতে হবে: মেজর হাফিজ

ছাত্রদের এখন পড়ালেখায় ফিরে যেতে হবে: মেজর হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


ছাত্রদের এখন পড়ালেখায় ফিরে যেতে হবে-মেজর হাফিজ
ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সাংসদ ও সফল মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা ছাত্রদেরকে অভিনন্দন জানাই তারা দু:শাসন মুক্ত করার জন্য বলিষ্ট ভুমিকা রেখেছেন। এখন তাদেরকে পড়ালেখায় ফিরে যেতে হবে। শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।

বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন একটি দ্বার উম্মেচিত হয়েছে। কিন্তু বর্তমানে সমাজে নানা ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নিবে আমরা তা চাই না। আশা করছি বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। বর্তমান সরকার দেশ পরিচালনা করার অতীতের কোনো অভিজ্ঞতা নেই, তবুও আশা করবো তারা দেশের রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ( উচ্চ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিদেশ শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক) ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

তিনি বলেন, ১৯৭১ এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। ৭১ সালে যুদ্ধ করেছি এমন একটি রাস্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে কোন বৈষম্য থাকবে না। সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দু:খের বিষয় হলেও সত্য, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। আমরা আশা করবো বর্তমানে ড. ইউনুছের নেতৃত্বে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে সবাই যারযার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

মেজর হাফিজ আরো বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতর ঘোরতর অবনতি হয়েছে। দ্রব্যমূল্যে জনগনের ক্রয়সীমার উর্ধ্বে চলে গিয়েছে। আমরা আশা করি সরকার দ্রুত দ্রব্যমূল্য জনগনের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করবেন। আমরা আরোও আশা করি সরকার দ্রুত নির্বাচন করার দিকে মনোযোগ দিবেন। আমরা একটা সুন্দর ও সুষ্ঠ নির্বাচন চাই। যখন অনির্বাচিত সরকার থাকে তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এজন্য এই সরকারকে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে পুলিশবাহিনী মোটেও জনগনের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষ্যে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরো একটিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব আরো ভালোভাবে পালন করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।

ক্যারিয়ার গাইডলাইন সেমিনারে ইঞ্জিনিয়ার মো.বোরহার উদ্দিন এর সভাপতিত্বে এ সময় আলোচক হিসেবে আলোচনা করেন গ্লোবাল ইউথ পার্লামেন্টের সার্ক রিজিওয়ান ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল হাই, তুর্কি টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ করসপনন্ডেন্ট মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হকসহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৫   ২৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ