ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সাথী ফুড পার্ক চ্যাম্পিয়ন

ভেড়ামারায় সাথী ফুড পার্ক চ্যাম্পিয়ন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


ভেড়ামারায় সাথী ফুড পার্ক চ্যাম্পিয়ন

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা চত্বরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২৫ শুক্রবার রাত ১১ টার সময় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণর অনুষ্ঠানের আয়োজন করেন। ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২৫ এর ফাইনাল খেলায় সাথী ফুড পার্কের ২টি দল চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

ফাইনাল খেলায় সাথী ফুড পার্ক-১ এর পক্ষ খেলেন ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় মোহাম্মদ আল ফাউজান হাম্বা ও রিয়ান চানা পারো এবং সাথী ফুড পার্ক-২ এর পক্ষ খেলেন ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় ড্রেনেজ ও গোফার। সাথী ফুড পার্ক-১ দল ২-১ সেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পুরস্কার বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাথী ফুড পার্ক এর মালিক আনোয়ার হোসেন প্রমুখ।

ভেড়ামারায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২৫ এর চ্যাম্পিয়ন দল সাথী ফুড পার্ক-১ এর হাতে তুলে দেন নগদ ৭০ হাজার টাকা ও ট্রপি। রানার্স-আপ সাথী ফুড পার্ক-২ এর হাতে তুলে দেন নগদ ৫০ হাজার টাকা ও ট্রপি। ৮টি দল খেলায় অংশ গ্রহন করেন। ৪জন বিদেশী খেলোয়াড়সহ জাতীয় টিমের খেলোয়াড় বৃন্দরা অংশ গ্রহন করেন। প্রচুর দর্শক খেলা উপভোগ করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩৩   ২৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ