ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » আওয়ামীলীগ কৃষকদের সঙ্গে বেঈমানি করেছে:হাসান জারিফ তুহিন

আওয়ামীলীগ কৃষকদের সঙ্গে বেঈমানি করেছে:হাসান জারিফ তুহিন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


আওয়ামীলীগ কৃষকদের সঙ্গে বেঈমানি করেছে:হাসান জারিফ তুহিন

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্ত্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন আওয়ামী লীগ কৃষকদের সঙ্গে বেঈমানি করেছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কৃষকদের শরীরের ঘামঝরা অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। আগামীতে বিএনপি কক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন, শস্য বীমা চালু, খাল খনন কর্মসূচী পূনঃপ্রবর্তন সহ নানা কর্মসূচী গ্রহন করা হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের কোন সমস্যা থাকবে না, বারো বাস কৃষকের মুখে হাসি থাকবে। স্বাধীনতার পর যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করে নাই। তারা বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। শহীদ জিয়া ২ বছরের মাথায় বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন। ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋন মওকুফ করেছেন।

শনিবার (৮ ফেব্রয়ারী ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্ত্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এসব কথা বলেন।

উক্ত সমাবেশে নবীনগর উপজেলার ২১ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার কৃষক ও নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেষ্ঠুন হাত সমাবেশস্থলে উপস্থিত হয়।

শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মামুনুর রশীদ খান,যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু,ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি আসাদুল ইসলাম ডল,ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সভাপতি হাজী কামাল হোসেন,যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজীব,কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন,জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি শামীম রানা,সদস্য সচিব জিল্লুর রহমান জিল্লু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরু। সমাবেশে কেন্দ্রীয় কৃষক দল,বিভাগীয় কৃষক দল,জেলা কৃষক দল, উপজেলা কৃষক দল,পৌর কৃষক দল,বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা/কর্মীরা বক্তব্য রাখেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৭   ৩১১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ