ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৪ দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু

ভেড়ামারায় ৪ দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


 ভেড়ামারায় ৪ দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু

কুষ্টিয়া: তারুণ্য উৎসব মেলার আয়োজন করেছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। রোববার (৯ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যে মেলা। ভেড়ামারা উপজেলা পরিষদ মাঠে ৪ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

রোববার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে ফিতা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উৎসবকে ঘিরে বিভিন্ন ধরনের স্টল বসেছে।

স্টলে বিশেষ করে শোভা পাচ্ছে নানান পিঠা, ফুচকা, খই, জিলাপি, হাতের সেলাইকরা কাপড়। অপরদিকে মঞ্চে চলছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ চত্বর যেন আনন্দে মেতেছেন নানা বয়সের মানুষ। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের ঢলে এ উৎসব এক ভিন্ন মাত্রা পেয়েছে।

তারুণ্যের এ উৎসবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরাও।

আর/এন

বাংলাদেশ সময়: ২০:০০:০১   ২৭২ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ