ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হরিণাকুণ্ডুতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

হরিণাকুণ্ডুতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা


হরিণাকুণ্ডু ( ঝিনাইদাহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


 হরিণাকুণ্ডুতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: হরিণাকুণ্ডুতে সামাজিক দন্দে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশারফ হোসেন(৩৩) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপক্ষের দ্বন্দের জের ধরে এই সংঘর্ষে উভয় পক্ষে ৭ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) উপজেলার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন হাকিমপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে। আহতরা হলেন খবির মণ্ডলের ছেলে নাসির, হানেফ আলী, আঃ খালেক। বিলাত আলীর ছেলে আরব আলি, আঃ খালেকের ছেলে রবিন, আব্দুস সোবাহানের ছেলে কাওছার মণ্ডল এবং তার ভাই আব্দুল আলিম। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিতসারত রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী জানান, নানা বিষয়ে সামাজিক দ্বন্দের জেরে সোমবার রাতে বিএনপির দেলোয়ার হোসেন ও সাঈদ সমর্থকদের মারামারি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে হাকিমপুর ব্রীজের উপরে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মোশারফ হোসেন নিহত হয়। দুলু গ্রুপে ৫ জন এবং সাঈদ গ্রুপে ০২ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানান, ধর্মীয় সভাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে নিহতের ভাই দবিরের অভিযোগ সকালে তার ভাই নিজের কলা গাছ ক্ষেতে গেলে তার উপর প্রতিপক্ষ সাঈদের নেতৃত্বে আক্রমন করে এই ঘটনা ঘটায়।

এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানায়, তুচ্ছু ঘটনা নিয়ে ঐ পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। তবে মোশারফ নামের এক জন নিহত হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইন শৃংখলা বাহিনী মতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৪:৩৪:১৫   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ