ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » অপারেশন ডেভিল হান্ট হাতিয়ায় বিপুল পরিমান আগ্নয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট হাতিয়ায় বিপুল পরিমান আগ্নয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


হাতিয়ায় বিপুল পরিমান আগ্নয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

নোয়াখালী:
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নৌ-বাহিনী, কোষ্টগার্ড ও পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের বাসার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলো চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে ইমাম হোসেন (৫০), একই ওয়ার্ডের মৃত নুরুল হকের ছেলে নবীর উদ্দিন (৫০)।
এই বিষয়ে মঙ্গলবার সকালে নৌবাহিনী হাতিয়া থানার প্রধান পটকে এক প্রেসব্রিফিং করেন। তাতে উল্লেখ করা হয় প্রতিদিনের ন্যয় অপরাশেন ডেভিল হান্ট এর অধিনে যৌথ বাহিনী অভিযানে করা হয়। রাত ১১টার সময় টহলটিমটি চরকিং বাসার মার্কেটের পাশে একটি ইটভাটার কাছে পৌছলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরন ঘটায়। আত্তরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ইমাম হোসেন ও নবির উদ্দিন নামে দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি একনালা দেশিয় বন্দুক, ৮টি কার্তুজ,২০টি ককটেল, দুটি ডেগার, তিনটি ক্রিজ ও একটি তলোয়ার জব্দ করা হয়।
নৌবাহিনী হাতিয়া কন্টিজেন্টের প্রধান কমান্ডার আফসার আহাম্মেদ জানান, অপরাশেন ডেবিল হান্টের মাধ্যমে হাতিয়াতে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত দুজনকে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রসহ থানায় জমা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে অভিযান করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে। প্রতিরাতে আমরা দূর্গম এলাকায় অভিযান পরিচালনা করে আসছি। এই দ্বীপকে পুরোপুরি সন্ত্রাস নির্মূল করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রেসব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমুল হুদা, কোষ্টগার্ড সদস্য ও পুলিশের কর্মকর্তারা।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:১৭:০১   ৩৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ