ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কৃষক হত্যার তদন্তে কালক্ষেপন,বিচারের দাবিতে মানববন্ধন

কৃষক হত্যার তদন্তে কালক্ষেপন,বিচারের দাবিতে মানববন্ধন


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


 কৃষক হত্যার তদন্তে কালক্ষেপন,বিচারের দাবিতে মানববন্ধন
মাগুরা: মহম্মদপুরে মো. আতর লস্কার (৭০) নামের এক কৃষক হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আতর লস্কার উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের যদন লস্কারের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার কানুটিয়া বাজারস্থ মহম্মদপুর-মাগুরা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিহত আতর লস্কারের ছেলে উজ্জ্বল, স্ত্রী কোহিনুর, স্বজন রাসেল সহ স্থানীয় শতাধিক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নিহতের স্ত্রী কোহিনুর ও ছেলে উজ্জ্বল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ২০২২ সালের ৪ অক্টোবরে কানুটিয়া বাজার থেকে কুপিয়ে হত্যা করে । তিনি নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধের জেরে তার বাবাকে দিনের বেলা কানুটিয়া কাঁচা বাজারের মধ্যে শত মানুষের ভীড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও অদৃশ্য শক্তির কারনে মামলার তদন্ত প্রতিবেদন এখনও দিচ্ছে না পুলিশ। আমরা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য অনুরোধ করছি এবং মামলার আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৩   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ