ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটাকে জরিমানা

কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটাকে জরিমানা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটাকে জরিমানা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পরিবেশ বান্ধব চুল্লি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরমধ্যে তিনটি ভাটার মালিককে দের লক্ষ টাকা জরিমানা করা হয়। বুধবার (১২ ফের্রুয়ারী) দিনবর এ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জহিরুল ইসলাম। ইট প্রস্তুত আইন ও ভাটা স্থাপন আইন সংশোধনী ২০১৯ এর বলে এ অভিযান পরিচালনা করা হয়। এদিন অভিযানের সময় উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া এলাকার কেবিএফ ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভেকু মেশিন দিয়ে তা ভেঙ্গে ফেলা হয়।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এমসি ব্রিকসের মালিক মো.আবদুস সালামকে ৫০ হাজার, এম,এম ব্রিকসের মালিক মো.চুন্নু ফকিরকে ৫০হাজার টাকা এবং এসএফবি ব্রিকসের মালিক মো.শহীদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কেএমবি ব্রিকসে অভিযান চালিয়ে ইট ভেঙ্গে ফেলা হয়।

কেবিএফ ব্রিকসের মালিক গোলাম মোস্তফা জানান, আমার ইট ভাটায় ২০ লক্ষ টাকার ইট ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.আমিরুল ইসলাম জানান, আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জহিরুল ইসলাম জানান, এ অভিযান অব্যহত থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩০:৩০   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ