ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » থানা আক্রমণ চেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

থানা আক্রমণ চেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


 

থানা আক্রমণ চেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

নোয়াখালী: হাতিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক থানা আক্রমণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটায় হাতিয়া দ্বীপ সরকারী কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

সংক্ষিপ্ত সভায় বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি মো: ইউসুফ বলেন, হাতিয়ার প্রশাসন এবং হাতিয়ার পুলিশ জনগনের পক্ষে রয়েছে। কিন্তু কিছু ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী আজকে কিছু মহিলাকে সামনে এগিয়ে দিয়ে থানায় আক্রমণ করার চেষ্টা করেছিলো। আমরা হাতিয়া প্রশাসনকে একটি মেসেজ দিতে চাই, যারা এসকল অপরাধের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতাই নিয়ে আসবেন। হাতিয়ার ছাত্র জনতা আপনাদের পাশে রয়েছে।

মিছিলে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ছাত্র-জনতা অংশগ্রহণ করে। এসময় তারা  ছাত্র-পুলিশ ভাই সন্ত্রাসীদের ঠাই নাই, পুলিশ জনতা ভাই ভাই চাঁদাবাজদের ঠাই নাই, হান্নান ভাইয়ের হাতিয়ায় সন্ত্রাসীদের ঠাই নাই, আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান সহ নানান স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, জাহাজমারা ইউনিয়নের ৩জন জেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেধে বেধড়ক পিটিয়ে ডাকাত স্বীকারোক্তি আদায় করে থানায় সোপর্দ করে। যা ছিলো রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যমূলক। পরে থানায় সোপর্দ করা তিনজনকে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা উস্কানি দিয়ে কিছু মহিলাকে থানার সামনে জড়ো করে এবং থানা আক্রমনের চেষ্টা করে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে তারা আবার থানারদিকে এগোতে শুরু করে। পরে নৌবাহিনী এসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৩:১৬:১৯   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ