ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় অবৈধ তিন ইটভাটা মালিককে জরিমানা

হাতিয়ায় অবৈধ তিন ইটভাটা মালিককে জরিমানা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫


 হাতিয়ায় অবৈধ তিন ইটভাটা মালিককে জরিমানা
নোয়াখালী: হাতিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ব্রীকফিল্ডে কাঠ পুড়িয়ে পরিবেশ দুষণ ও পরিবে আইন অমান্য করার দায়ে ৩টি ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ব্রীকফিল্ড তিনটির চিমনিগুলোও ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জরিমানা করেন।
এসময় মেসার্স এসআরপি ব্রিকসের মালিক তানবী’কে ৫০ হাজার টাকা। আরএনবি ব্রীকসের মালিক আলা উদ্দিন বাবুকে ৫০ হাজার টাকা এবং এডিএল ব্রীকসের মালিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রকাশ দুলাল মাস্টার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে ব্রীকফিল্ড তিনটি বৈধ কাগজপত্র ছাড়া এবং পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্য করে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া কাঠ পুড়িয়ে লাগাতার পরিবেশ দুষণ করে আসছে। এমন তথ্য নিশ্চিত হয়ে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেন উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটা তিনটির চিমনিসমূহও ভেঙে দেওয়া হয়।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, সরকারি নিয়ম অমান্য করা এবং কাঠ পুড়ে পরিবেশ দূষণের দায়ে ব্রীকফিল্ডসমূহের মালিকদের এ জরিমানা করা হয়। যথারীতি এ অভিযান চলমান প্রক্রিয়ায় থাকবে বলেও জানান তিনি।

আর/এন

বাংলাদেশ সময়: ১৮:০১:১৩   ২১৭ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ
সভাপতি জাফর ও সম্পাদক টুটুল হাতিয়ায় আলীবাজার বনিক সমিতি নির্বাচন সম্পন্ন
হাতিয়ায় কিশোরীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগ
শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ
জামায়েত ইসলামের দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবির



আর্কাইভ