ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন, উচ্ছ্বসিত নেতাকর্মীরা


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫


 

 

ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ময়মনসিংহ: কর্মী সমাবেশের দুই বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা-পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে জেলা উত্তর বিএনপির আহবায়ক ও যুগ্ন আহবায়ক স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।

দলীয় কার্যক্রম ও জাতীয়তাবাদী শক্তিকে সাংগঠনিক ভাবে গতিশীল করার লক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২০২২ সালের ২৩ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ হয়েছিল। সেই কর্মী সমাবেশে পূর্বের কমিটি বিলুপ্ত করার পর প্রায় দুই বছর পর নতুন কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কমিটি প্রকাশের পর আনন্দ মিছিল করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এর মধ্যে ১০২ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। অপরদিকে ৮৪ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হয়েছেন মোঃ সায়েদুল হক ও সদস্য সচিব মোঃ নূরে আলম জিকু।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,’বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিল। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।

পৌর বিএনপির আহবায়ক মো. সায়েদুল হক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আরও গতিশীল করার লক্ষ্য নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটির সকল নেতাকর্মীদের নিয়ে একত্রিত হয়ে কাজ করে যাব।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩৩   ৩২১ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ