ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সেচ্ছায় শ্রমে সড়ক সংস্কার করেন বাউফল ছাত্রদল নেতা

সেচ্ছায় শ্রমে সড়ক সংস্কার করেন বাউফল ছাত্রদল নেতা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫


সেচ্ছায় শ্রমে সড়ক সংস্কার করেন বাউফল ছাত্রদল নেতা

পটুয়াখালী: সংস্কারের অভাবে ধূলিয়া স্কুল এন্ড কলেজ থেকে ধূলিয়া লঞ্চঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কের পিচ উঠে কাচা মাটির সাথে মিশে গেছে। দেখে চেনার উপায় নেই এটা একটা সড়ক, সড়কে সৃষ্ট হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। মাঝে মাঝে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। বেড়েছে জনদুর্ভোগ। তাই জনদুর্ভোগ লাগব করতে সড়ক কর্তৃপক্ষের অপেক্ষা না করে সড়কটি সংস্কারের কাজ শুরু করেন স্থানীয় ছাত্র সমাজ।

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে,ওই ইউনিয়নের সমাজ সেবক হিসেবে পরিচিত উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক তৌশিফুর রহমান রাফা বলেন, সড়কটি জনগুত্বপূর্ন। এই সড়ক দিয়ে দেশের রাজধানী ঢাকাসহ চাঁদপুর ও ভোলা জেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। দীর্ঘ ১০ বছর পর্যন্ত সংস্কার বা পুনঃনির্মাণ না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

জনদুর্ভোগ কমাতে আমরা কয়েকজন ছাত্র বন্ধু মিলে মানুষের সেবা দেওয়ার জন্য ইটের খোয়া ও বালু ক্রয় করি এবং সেচ্ছায় শ্রম দিয়ে সড়কের গর্তগুলো পুরন করি। যাতে জনসাধারণ যাতায়াত করতে পারে। এটা আমরা সেবার মন নিয়েই করেছি। পুরো সড়কটি যাতাযাতের উপযোগী করে তোলা হবে। ছাত্ররা সেচ্ছায় শ্রমে দিয়ে সড়কটি সংস্কার করায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও পথচারীরা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৯   ৪২৩ বার পঠিত  |                  







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ