ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় জমি দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাট

কয়রায় জমি দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাট


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫


কয়রায় জমি দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাট

খুলনা: কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে জমি দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের বসতবাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যানচালক মনিরুল ইসলাম গত ১৩ ফেব্রুয়ারি কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিজ্ঞ নির্বাহী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নম্বর এসএ খতিয়ান এবং চলমান বিএরএস ৫৫ নম্বর খতিয়ানে আলী সরদারের নামে জমির চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়। পরবর্তীতে, ওয়ারিশদের কাছ থেকে রেজিস্ট্রিকৃত কোবলা দলিলে মনিরুল ইসলাম ওই জমি ক্রয় করেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। তবে, আনিছ, বাবু, ফাহিম, আসমাতুল্লাহ, মনিরুল, শারমিন গংরা বিভিন্ন সময় ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় মনিরুল ইসলাম ও তার পরিবারকে উচ্ছেদের জন্য হামলা ও হুমকি প্রদান করে আসছে। এ বিষয়ে মনিরুল কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ১১ ফেব্রুয়ারি দুপুরে গোপিরায়েরবেড় গ্রামের আনিছ সানা (পিতা মৃত কুদ্দুস সানা) ও তার সহযোগী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মনিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ঘেরা-বেড়া কেটে ফেলে, ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে এবং ঘরে রক্ষিত নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ হামলায় মনিরুল ইসলাম, তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার প্রার্থনা করছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৬   ৩৮৬ বার পঠিত  |               







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ