ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পলাতক ছাত্রলীগ নেতা বাড়ি ফিরে গ্রেপ্তার

পলাতক ছাত্রলীগ নেতা বাড়ি ফিরে গ্রেপ্তার


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


পলাতক ছাত্রলীগ নেতা বাড়ি ফিরে গ্রেপ্তার

কুমিল্লা: কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চা‌লি‌য়ে দুইজনকে হত্যা এবং হামলা ও হত্যাচেষ্টাসহ একা‌ধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, তাকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছিল। প‌রে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বুধবার এ বিষ‌য়ে শুনানি হবে। দেবিদ্বার থানায় তার বিরুদ্ধে দুটি হত্যাসহ তিনটি মামলা চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন। গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপ‌জেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বেচ্ছা‌সেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক দুই‌টি মামলায় আসামি সে। এছাড়াও আ‌ন্দোলনকারী‌দের উপর হামলা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্ট হাসিনার পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গতকাল সোমবার দিবাগত রাতে গোপনে বাড়িতে আসেন। খবর পে‌য়ে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রাতেই তাকে গ্রেপ্তার করে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১১:২৯   ২৭০ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ