ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে রাস্তায় ভেড়া দেওয়াকে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম

লালমোহনে রাস্তায় ভেড়া দেওয়াকে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


 

লালমোহনে রাস্তায় ভেড়া দেওয়াকে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম

ভোলা: লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুলের বাড়ির একই পরিবারের ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) রাত ১১ টার সময় হরিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী মাকসুদ অভিযোগ করে বলেন, আমাদের একই বাড়ির মৃত নজুমদ্দিনের ছেলে ইমান হোসেন গংরা আওয়ামী লীগের সময় আমাদের পথের জায়গায় কাঁটা দিয়ে ভেড়া দেয়, বাঁধা দিলে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দামকি দিত আমরা ভয়ে তখন কিছু বলতাম না। এ পথের জায়গা আমাদের বাবা দাদার সময় দিয়ে গেছে, এখন তারা আমাদের হাঁটতে দেয় না। আমরা হাঁটে গেলে বিভিন্ন রকম হুমকি দামকি দেয়।

গতকাল রাতে ইমান হোসেন, নুর হোসেন , ইকবাল,জুয়েল, রাজিব, শামীম, জাহাঙ্গীর, ওহাব আলীসহ একাধিক বহিরাগত লোক নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র, রড, দাঁড়ালো দা, ছেনি, লোহার রড দিয়ে আমাদের উপর অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্যে মাথার উপর কোপ দেয়। আমি হরিগঞ্জ বাজারের একজন ব্যবসাহী আমার কাছে নগদ কিছু টাকা ছিল তখন তার জোর পূর্বক নিয়ে যায়। এখবর পেয়ে আমার প্রবাসী ভাই আমাদের উদ্ধার করতে গেলে তাকে ও এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এতে আমার পরিবারের আমিসহ ৪ জন আলমগীর, কবির, মিজানসহ আমরা আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছি। আমরা এ সন্ত্রাসী বাহিনী ইমান হোসেন গংদের নিষ্ঠান্ত মূলক শাস্তি ও ন্যায় বিচার দাবি করছি।

এবিষয়ে অভিযুক্ত ইমান হোসেনের মুঠোফোনে একাধিক বার কল করলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৪১:২৬   ৩৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ