ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিস্তার পানির কারনে দেশে প্রতিবছর ১৫ লক্ষ টন চাল কম হচ্ছে: আমীর খসরু

তিস্তার পানির কারনে দেশে প্রতিবছর ১৫ লক্ষ টন চাল কম হচ্ছে: আমীর খসরু


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


তিস্তার পানির কারনে দেশে প্রতিবছর ১৫ লক্ষ টন চাল কম হচ্ছে: আমীর খসরু

কুড়িগ্রাম: তিস্তার পানির কারনে দেশে প্রতিবছর ১৫ লক্ষ টন চাল কম হচ্ছে। যে কোন প্রক্রিয়ার মাধ্যমে তিস্তা কে জীবিত করতে হবে। উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন না হলে কোন উন্নয়ন হবেনা। উন্নয়নের রাজনীতির পাশাপাশি উৎপাদনের রাজনীতি করতে হবে। তারেক রহমান সাহেব তিস্তার মাধ্যমে এ অঞ্চলের মানুষকে জাগ্রত করেছে। মানুষকে বাদ দিয়ে কোন সরকারই কোন কিছুই করতে পারে নাই।

কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে থেতরাই ইউনিয়নের তিস্তা নদীর পাকার মাথায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি আরও বলেন, বিগত বছরে ফ্যসিষ্ট হাসিনা সরকারের সাথে দেশের কোন মানুষ ছিলো না। তাই তারা রহিঙ্গা, তিস্তা ও পার্বত্য চট্টগ্রামের কোন সমস্যা সমাধান করতে পারে নাই পারার কথাও না। তাই দেশের সর্বস্তরের মানুষের সহযোগীতা ও মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল সমস্যা সমাধানের জন্য সরকারকে আলোচনায় শক্তি জোগায়। এই তিস্তা বাঁচাও আন্দোলন আমাকে মনে করিয়ে দেয় দেশনেত্রীর কথা।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও এখন আমি বলছি তিস্তা বাঁচাও নদী বাঁচাও। কারণ নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ শক্তি। আজকের বাংলাদেশ যে গড়ে উঠেছে তা নদী ব্যতীত কোন সময় সভ্যতা গড়ে উঠেনি। “জাগো বাহে তিস্তা বাচাই” এই স্লোগানটি সারা বাংলাদেশের নদী বাঁচানো আন্দোলনের স্লোগান হবে। আগামীর বাংলাদেশ হবে ভিন্ন বাংলাদেশ।
উপজেলা সমন্বয়ক হায়দার আলী মিঞার সভাপতিত্বে ও ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ। পরে বিকালে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে সোমবার সারারাত সমাবেশ স্থলে রাত্রীযাপন করে শত শত মানুষ। তাদের খাবারের ব্যবস্থা করেন আয়োজক কমিটি। রংপুর বিভাগের পাঁচ জেলায় ১১ স্থানে ১৭ ও ১৮ ফেব্রয়ারি ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচী পালন করছে এই এলাকার দলমত নির্বিশেষে সকল মানুষ। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য ও কবিতা আবৃত্তি চলবে বলে জানা গেছে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান র্ভাচুয়ালে বক্তব্য রাখেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১৬   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ