ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গানে গানে অনুষ্ঠিত হলো লালন স্মরণোৎসব

গানে গানে অনুষ্ঠিত হলো লালন স্মরণোৎসব


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


গানে গানে অনুষ্ঠিত হলো লালন স্মরণোৎসব

পাবনা:
‘যদি কিছু জানতে হয়, মন দিয়ে শুনতে হয়, শুনবো বেশি বলবো কম, আমরা সবাই চেতন’ এ স্লোাগানে চাটমোহর রেলবাজার লালন সাহিত্য ও ভাব কেন্দ্রের আয়োজনে পঁচিশ তম লালন স্মরণউৎসব।

‘সব লোকে কয় লালন কি জাত সংসারে,,,,,,’ সমেবত কন্ঠে এই গানের মধ্য দিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৮টায় চাটমোহর উপজেলার রেলবাজারে লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের বাৎসরিক লালন স্মরণোৎসব ও সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গানে গানে সারা রাত ব্যাপী দেশের বিভিন্ন প্রান্তn থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের মনমুগ্ধকর লালন সংগীত শ্রবণ করেন বহু শ্রোতা।

লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সভাপতি ইশারত ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ কে এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, আব্দুল কুদ্দুস আলো, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা লিখন বিশ্বাস, মোন্তাজ উদ্দিন প্রমুখ।

কুষ্টিয়ার লালন শিল্পি চাঁদনী, রোমানা, শারমিন সরকার, রুমানা, ক্ষ্যাপা রাসেল, সুভাষ বাউল, হাবিব বাউল, জসিম বাউল, সামাদ বাউল, সিহাব বাউল, হাবিব বাউল, সহ স্থানীয় শিল্পি জাকির শাহ, সাইফুল ইসলাম প্রমুখ লালনগীতি পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেতন গুরু। রাতভর গান পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমিসহ বিভিন্ন জায়গায় থেকে আসা বাউল শিল্পীরা। লালন স্মরণ উৎসবে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩০:৪৫   ২১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ