ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে কবর থেকে উত্তোলন করতে পারেনি শহীদ সুজয়ের মরদেহ

নবীনগরে কবর থেকে উত্তোলন করতে পারেনি শহীদ সুজয়ের মরদেহ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


নবীনগরে কবর থেকে উত্তোলন করতে পারেনি শহীদ সুজয়ের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে উপজেলার বিটঘর গ্রামের কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুজয়ের লাশ উত্তোলন করতে পারেনি প্রশাসন। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত তানজিল মাহমুদ সুজয় (১৯) এর লাশ দাফন করা হয়েছিল তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার বিটঘর গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে। এই লাশ উত্তরণের বাধা হয়ে দাঁড়ায় তার পরিবার।

আজ বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করতে যান নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা।তার সাথে ছিলেন ঢাকা জেলার সিআইডি ইন্সপেক্টর মাছুম। এ সময় শহীদের পরিবারের লোকজনসহ স্থানীয়রা লাশ উত্তোলনে অসম্মতি প্রকাশ করেন।

মামলার তদন্তের স্বার্থে কেন লাশ উত্তোলন করতে দেওয়া হবে না জানতে চাইলে, শহীদের পিতা শফিকুল ইসলাম জানান, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত তার পরিবার।এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করেছে শোক ও ক্ষোভের আবহ, পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি। লাশের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সরকারের কাছে তার একমাত্র ছেলের মৃত্যুর বিচারের দাবী।

বিটঘর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, পরিবারের আবেগ ও অনুরোধের কারণে লাশ উত্তোলন সম্ভব হয়নি।

বিটঘর ৬ নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন জানান, দাফনের সময় সুজয়ের লাশ অর্ধগলিত ও পোড়া ছিল। লাশ উত্তোলন পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে বলে তারা বাধা দিয়েছেন।

নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে পরিবারের লোকজন অসম্মতি প্রকাশ করে। পরে তাদের লিখিত বক্তব্যে নিয়ে লাশ উত্তোলন ছাড়াই আমরা চলে আসি।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৯   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ