ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » আমরা এক‌টি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : হাসনাত আবদুল্লাহ

আমরা এক‌টি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : হাসনাত আবদুল্লাহ


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


আমরা এক‌টি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন ম‌ডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী আয়োজিত ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দিবে না। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনার সন্তান এই ফেস্ট থেকে কি শিখতে পেরেছে।
তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে দুর্ভা‌গ্যের বিষয় হলো, অনেক ছে‌লে এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এটি খুবই দু:খজনক। আমি বলব ‌তোমরা স্বপ্নটাকে বড় করে দেখ, ওই স্বপ্নে পৌছে দেয়া পর্যন্ত আমরা তোমাদের সহযোগিতা করব।

দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে আরও বক্তব্য রাখেন, দেশ ব‌রেণ‌্য কন্ঠ শিল্পী আ‌সিফ আকবর, ফ্রিল্যান্স ইনভেস্টগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টের উদ্বোধনী বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুল হাসনাত খাঁন।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট মোট ৩৯ টি স্টল রয়েছে। মেলায় সন্ধ্যায় আভাস ব্যান্ডের শিল্পীদের প‌রি‌বেশনায় কনসার্ট হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০৫:০৭   ১৭৯ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ