ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ১৭ বছরের অব্যবস্থাপনা রাতারাতি ঠিক করা সম্ভব না: ড.এম সাখাওয়াত হোসেন

১৭ বছরের অব্যবস্থাপনা রাতারাতি ঠিক করা সম্ভব না: ড.এম সাখাওয়াত হোসেন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


১৭ বছরের অব্যবস্থাপনা রাতারাতি ঠিক করা সম্ভব না: ড.এম সাখাওয়াত হোসেন
নোয়াখালী: নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড.এম সাখাওয়াত হোসেন দেশের মানুষকে ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেছেন, ‘১৭ বছরের জঞ্জাল,অনিয়ম অব্যবস্থাপনা,অরাজগতা রাতারাতি বা মাত্র ৭ মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে প্রতিনিয়ত নতুন নতুন আরো কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময়তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল এন্ড অর্ডার ভালো হয়।

শনিবার বিকালে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার পর্যটন কেন্দ্র নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আগামী রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়ে বলেন, দ্রব্য মূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান আসলে মনে করে এটা হরিলুটের জায়গা। তারা এসময়টা একটা সিন্ডিকেট তৈরি করে। এ বিষয়ে আমার কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেনো বাজার সিন্ডিকেট ভেঙে দেয়, এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন।
পরে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এসময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার নিকট উপস্থাপন করেন। নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন এ উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা’সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৬   ২৮৯ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ