ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শেখ হাসিনার বিচারের দাবিতে রাতের বেলা মিরপুরে মশাল মিছিল

শেখ হাসিনার বিচারের দাবিতে রাতের বেলা মিরপুরে মশাল মিছিল


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 শেখ হাসিনার বিচারের দাবিতে রাতের বেলা মিরপুরে মশাল মিছিল

ঢাকা: গণহত্যাকারী ও আয়নাঘরের কুশীলবদের দ্রুত গ্রেফতার এবং খুনি হাসিনা ও আওয়ামী লীগের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার রাতে মিরপুর ১৪ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাফরুল থানা সামনে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ ও মশাল মিছিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
নাগরিক কমিটির কাফরুল থানা প্রতিনিধি শাহীন সুলতানা ইতি, এরশাদুল কবীর, শায়েক, ফুয়াদ হোসেন, মাহফুজ, সুমন হোসেন ,ফুয়াদ আহমেদ, বকুল, মোশারফ, আবু সাঈদ,বায়তুল্লাহ আল মামুন। নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোল্লা রহমতুল্লা। আর ছিলো মিরপুর মডেল থানার প্রতিনিধি।

বক্তারা বলেন,বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার খুব তাড়াতাড়ি করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তা দোসরদের রেখে গেছে। যাদের রেখে গিয়েছে তারাই আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। অন্তবর্তী কালীন সরকারকে একটা অনুরোধ করবো আপনারা আওয়ামী লীগের প্রেতাব্তাদের সরিয়ে দিন। আর স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলছি, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিন। আমরা অন্য কাউকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাবো।

আর/ এন

বাংলাদেশ সময়: ২:০৩:৩২   ২৪০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ