ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পিলখানা হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির শপথ হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার

পিলখানা হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির শপথ হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 পিলখানা হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির শপথ হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার

ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশকে নিরাপত্তাহীন করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকান্ড ঘটানো হয়। বিগত স্বৈরাচার সরকার দেশের জন্য নিবেদিত প্রাণ চৌকস সেনা অফিসারদের পরিকল্পিতভাবে হত্যা করে বিডিআর বিদ্রোহের নাম দিয়েছে।

এতগুলো বছর পার হলেও দেশের জনগণ পিলখানা হত্যাকান্ডের নেপথ্য কারণ জানে না। তাই দৃশ্যমান কোন বিচারিক কার্যক্রমও দেখেনি। কিন্তু ৫ আগষ্টের পরিবর্তনের পর আসল দোষীদের বিচারের সুযোগ থাকলেও বর্তমান দায়িত্বশীলরা কার্যকরী কোন পদক্ষেপ জাতিকে দেখাতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জনআকাঙ্খা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে পিলখানা হত্যাকান্ডে জড়িতদের সঠিক বিচার করুন। পাশাপাশি দেশের বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তা নিরসন করুন।অনতিবিলম্বে সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে এর দীর্ঘমেয়াদী সমাধান করুন।
নেতৃদ্বয় আরো বলেন, আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকার ও জনজীবনকে বিপর্যস্ত করার জন্য একটি বিশেষ মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। চলমান যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পরবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৭:১০   ১৪১ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ