ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


 

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া: ভেড়ামারায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত ও ভাটা বন্ধ না করার জন্য মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

৪ মার্চ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ভেড়ামারা বাসষ্টান্ডে শ্রমিক ও ভাটা মালিকরা জড়ো হয়ে মালিক শ্রমিকরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এ সময় ইটভাটার শ্রমিক ও মালিকদের দাবি মালিক সমিতির ভেড়ামারা উপজেলা সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল জানান, ভেড়ামারা উপজেলার ইট প্রস্তুত মালিক ও শ্রমিকবৃন্দ চলতি ২০২৪-২৫ মৌসুমে ইট প্রস্তুত করার জন্য শ্রমিকদের অগ্রিম টাকাসহ ট্রেড লাইসেন্স, বাণিজ্যিক কর, আয়কর ও ভ্যাট পরিশোধ করে আসছি। ভেড়ামারা উপজেলায় ৪৫টি ইটভাটায় প্রায় ১৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।

তাদের আয়ে প্রায় ৭৫ হাজার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করেন। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, বিগত শেখ হাসিনার সরকারের আমলে দেশীয় শিল্প ধ্বংস করার যড়যন্ত্রে লিপ্তে থাকা ২০১৩ ও ২০১৯ সালের কালো আইন করে এই শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছিল। এমতাবস্থায় ইটভাটা বন্ধ হলে ইটভাটা মালিকগণ ব্যাংকের ঋণসহ অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে অন্যদিকে শ্রমিকগণ পবিত্র মাহে রমজান মাসে অভাব অনটনে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে জীবন যাপন করবে। আইন অনুযায়ী ইটভাটা বন্ধ করা হলে দেশে সরকারি, বেসরকারি সকল উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। একই সাথে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে। এছাড়াও দেশে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ বেড়ে যাবে।

তিনি আরোও জানান আমরা ২ মাসের সময় চেয়েছি। এর মধ্যে প্রশাসন যদি কোন ইট ভাটায় অভিযান চালিয়ে ক্ষতি করে তাহলে আমরা ইটভাটা মালিকরা শ্রমিকদের সঙ্গে করে আন্দোলন ঘোষণা দেবো। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান আমাদের সরকারের প্রত্যেকটি আদেশ মেনে চলতে হবে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে বাইরে আমরা যেতে পারবো না। আপনারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিতে এসেছেন এই বিষয়ে আমি আমার কর্তৃপক্ষকে জানাবো সেখান থেকে যে সিদ্ধান্ত জানাবে আমি আপনাদের ইটভাটা মালিকদের জানিয়ে দিবো।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১১:৪০   ২৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ