ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » আহবায়ক ইসমাইল ও সদস্য সচিব ফাহিম হাতিয়ায় যুবদলের আহবায়ক কমিটি গঠন

আহবায়ক ইসমাইল ও সদস্য সচিব ফাহিম হাতিয়ায় যুবদলের আহবায়ক কমিটি গঠন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 হাতিয়ায় যুবদলের আহবায়ক কমিটি গঠন

নোয়াখালী: হাতিয়ায় উপজেলা ও পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো.ইসমাইল হোসেন ইলিয়াসকে উপজেলা যুবদলের আহবায়ক, ফাহিম উদ্দিনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। একই ভাবে মোমিন উল্যাহ রাসেলকে হাতিয়া পৌরসভা যুবদলের আহবায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে পৌরসভা যুবদলের সিনিঃ যুগ্মআহবায়ক করা হয় আরিফুল ইসলাম হাওলাদারকে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আংশিক ঘোষিত এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করবেন।
দীর্ঘ ছয় বছর পর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৮ সালের শেষের দিকে আহবায়ক কমিটি করা হলেও তারা সে সময় পূর্ণাঙ্গ কমিটি রূপ দিতে পারে নাই।
এই আহবায়ক কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে হাতিয়ায় বিএনপির রাজনীতিতে ব্যক্তি নির্ভর রাজনীতির প্রভাব মুক্ত হয়েছে বলে নেতা কর্মীরা উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়। এখন সবাই স্ব স্ব অবস্থান থেকে স্বাধীনভাবে সাংগঠনিক কর্মকান্ড করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৫৭   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ