ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ ৫ ভাটা বন্ধ করে দিলেন ইউএনও

ভেড়ামারায় অবৈধ ৫ ভাটা বন্ধ করে দিলেন ইউএনও


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

ভেড়ামারায় অবৈধ ৫ টি ভাটা বন্ধ করে দিলেন:ইউএনও

কুষ্টিয়া: ভেড়ামারায় ভাম্যমান অভিযান চালিয়ে অবৈধ ৫টি ভাটা বন্ধ করে দিলেন ও ২ টি ভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

বুধবার (৫ই মার্চ) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী এই ভাটার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এই আদেশের প্রেক্ষিতে বুধবার সকাল ১১ টার সময উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এর মধ্যে ৫ অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয।এবং ইটভাটার মূল ফটোকে বন্ধের ব্যানার টাঙিয়ে সিলগালা মেরে আসেন ভাটাগুলো হলঃ ১. কেএমবি ব্রিকস বার মাইল, ২.এএন্ডএইচ ব্রিকস হাওয়াখালী, ৩. এনএসবি ব্রিকস হাওয়াখালী, ৪/এএমবি ব্রিকস বারমাইল, ৫. এজিএম ব্রিকস বারমাইল। বাকি দুইটি ভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ভাটাগুলো হলো ১. মান্নান মন্ডল ব্রিকস কে ১ এক লক্ষ টাকা ও ২. আইএমআর ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন ভেড়ামারা উপজেলা ৪৪টি ইটভাটা রয়েছে। এদের মধ্যে ৩০ টি ইটভাটা মহামান্য হাইকোর্টের রিটপিটিশন কার্যক্রম চলমান রয়েছে। ৩টি ভাটার লাইসেন্স আছে। ১১ টি ইট ভাটার কোন কাগজপত্র নেই তার মধ্যে ৫টি ইটভাটাকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী অভিযানে বাকি অবৈধ ইটভাটা গুলোকে বন্ধ করা হবে। এই অভিযান চলমান থাকবে।

 এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:০২:০৫   ৩০১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ