ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » গ্রাম আদালত বিষয়ক নবীনগরে কমিউনিটি সভা

গ্রাম আদালত বিষয়ক নবীনগরে কমিউনিটি সভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 

 

গ্রাম আদালত বিষয়ক নবীনগরে কমিউনিটি সভা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটিসভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক তৃতীয় প্রকল্প বাস্তবায়ন করছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতকে সক্রিয় করে প্রান্তিক জনগণকে সঠিক সেবা প্রদানের জন্য তথ্যভিত্তিক আলোচনা সভা ও তদসংক্রান্ত ভিডিও প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এই প্রকল্পের ধারাবাহিকতায় ৬-ই-মার্চ বৃহস্পতিবার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিউনিটি সভা ও সেই সংক্রান্ত ভিডিও প্রদর্শনী করা হয়। ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই আদালতে’ এই স্লোগানে উপজেলার প্রতিটি ইউনিয়নের অংশ হিসেবে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয়।

পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। ইউএনডিপির নবীনগর উপজেলার সমন্বয়কারী ওবায়দুল হক সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব নাজমুল হক এবং হিসাবরক্ষক ও কান কম্পিউটার অপারেটর সাফায়াত।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। বক্তারা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে, বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য, প্রান্তিক পর্যায়ে ছোটখাটো অপরাধ দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে আহ্বান জানান।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৬   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ