ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নেত্রকোনা: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন চার জন। তারা হলেন, উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের শাফায়েত মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (১৫), কৈলাটী ইউনিয়নের শ্যামপুর কৈলাটী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আহাদুল (১৬), কলমাকান্দা সদর ইউনিয়নের বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান।

গতকাল বৃহস্পতিবার শহীদ এই চার পরিবারের সদস্যদের মধ্যে নগদ ১০ হাজার টাকা, ৭৫ কেজি চাল, ১০ লিটার তেল, ৩ কেজি ডাল, ২ কেজি চিনি, ৩ কেজি ছোলাবুট ও ২ কেজি সেমাই উপহার হিসেবে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কলমাকান্দা উপজেলার যে চারজন শহীদ হয়েছেন তারা শুধু নিজ উপজেলাতেই নন। তারা জাতীয়ভাবেও চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের আত্মদান সমগ্র জাতি শ্রদ্ধাভরে স্মরণে রাখবেন। গতকাল বিএনপির পক্ষ থেকে শহীদদের ম্মরণে তাদের পরিবারের সদস্যদের মাঝে কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ওইসব পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৬   ১৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ