ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কলমাকান্দায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


কলমাকান্দায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নেত্রকোনা: কলমাকান্দা থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) থানার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসনও অর্থ) সাহেব আলী পাঠান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত ও উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের।

থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল,লেংঙরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, জামায়াতে ইসলামী কলমাকান্দার প্রতিনিধি আবুল কালাম কালা মিয়া প্রমূখ।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয় জনগণের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনা হয় এবং পুলিশের পক্ষ থেকে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কর্মকর্তারা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৯   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ