ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে নারী দিবস উদযাপন

নবীনগরে নারী দিবস উদযাপন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


নবীনগরে নারী দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (০৮/০৩) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারীদের সমঅধিকার নিশ্চিতে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার-পোস্টার-ফেস্টুন নিয়ে নারীদের একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্ব করেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃত্তি শিক্ষক শুভেন্দু চক্রবর্তী শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন ভূঁইয়া, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. তৌহিদ মিয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দীন, নারী উদ্যোক্তা ইসরাত জাহান সাবা, শারমিন আক্তার প্রিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষণার্থী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩০   ২১৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ