ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ

হাতিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 

হাতিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ

নোয়াখালী: হাতিয়ায় এক প্রবাসীর বাড়ীতে জোরপূর্বক গাছ কেটে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে জামশেদ উদ্দিন নামের স্থানীয় প্রভাবশালী এক জামায়াত নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী এমরান উদ্দিন শ্রম মন্ত্রনালয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত জামশেদ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরবিরি গ্রামের মনির উদ্দিনের ছেলে। সে জাহাজমারা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন।

জানা যায়, জাহাজমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরবিরি গ্রামের আমির হোসেনের ছেলে এমরান উদ্দিন অনেক দিন থেকে সৌদি আরবে প্রবাসী। প্রবাস জীবন থেকে কষ্ট সাধ্য উপার্জন করে নিজ গ্রামে ১৫.৪৮ শতাংশ জমির বাড়ী ক্রয় করে বসবাস করে আসছেন।

শুক্রবার সকালে জামশেদ নিজ নামের ক্রয়কৃত জমির অংশ প্রবাসী এমরানের বাড়ির অংশে রয়েছে বলে দাবি করেন। সেই মোতাবেক জামশেদ লোকবল নিয়ে প্রবাসী এমরানের বাড়ী থেকে ফলবর্তী নারকেল গাছ সহ অন্যান্য কাঠগাছ কেটে পাওয়ার ট্রিলারে ভর্তি করে নিয়ে যায়। পরে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে। এসময় প্রবাসীর বাবা আমির হোসেন বাঁধা দিতে গেলে আসামীদের হাতে থাকা দা কুড়াল খন্তা হাকাইয়া মারমুখি হয়ে প্রাণ নাশের হুমকি দেয় এবং নানাভাবে হেনস্তা করে। ভুক্তভোগী প্রবাসীর বাবা বাদী হয়ে হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ দিকে ঘটনা দিন এমরান উদ্দিন প্রবাসে থেকে মোবাইলে আসামীগণকে বার বার নিষেধ করলেও আসামীরা তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয় এবং উল্টো চাঁদা দাবি করে। এমতাবস্তায় এমরান সৌদি আরবে বাংলাদেশ কনস্যূলেট জেনারেলের কাছে দেশের বাড়ীতে জোর করে জমি দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা গ্রহনের আবেদন করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সেলর নোয়াখালী জেলা প্রশাসক বরাবর আবেদনটি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করেন।

অভিযুক্ত জামায়াত নেতা জামশেদ উদ্দিন বলেন, আব্দুর রহিমের থেকে এই জায়গা আমি ক্রয় করেছি। আমি আমার জায়গা থেকে গাছ কেটেছি এবং আমার জায়গায় মাটি ভরাট করেছি। কারো কোন জায়গা আমি দখল করিনি।

জমি বিক্রেতা আব্দুর রহিম বলেন, আমি এই জায়গা প্রবাসী এমরান উদ্দিনের কাছে বিক্রি করেছি। আর জামশেদ উদ্দিনের কাছে যেটা বিক্রি করেছি সেটা এই সিমানার উত্তর পাশে। কিন্তু জামসেদ জোরকরে এমরানের সীমানায় ঢুকে গাছ কেটে মাটি ভরাট করে দখল করার চেষ্ঠা করে।
স্থানীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের বলেন, বিগত কয়েক বছর ধরে এমরান উদ্দিন তার ক্রয়কৃত জায়গায় ভোগ দখলে আসছে। হঠাৎ করে জামশেদ লোকজন নিয়ে এসে গাছ কেটে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টা করে। সন্ত্রাসী কায়দায় এভাবে জোরপূর্বক জায়গা দখল আইন সংগত হয়নি।

এ বিষয়ে হাতিয়া থানা জামায়াতের আমির মাষ্টার বোরহানুল ইসলাম বলেন, আভিযোগ সম্পর্কে আমি জেনেছি, এটি তদন্ত করার জন্য আমাদের সাংগঠনিকভাবে একজন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩২   ৪০১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ