ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দা নারী নির্যাতন প্রতিরোধে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

কলমাকান্দা নারী নির্যাতন প্রতিরোধে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


কলমাকান্দা নারী নির্যাতন প্রতিরোধে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

নেত্রকোনা: নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজ রোডে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা “আমার বোনের কান্না, আর না, আর না” এবং “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই” স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা।

মানববন্ধনটি পরিচালনা করেন ছাত্রদল কর্মী মোস্তাকিম শুভ। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিহাব আহমেদ রাসেল, সদস্য সচিব মোকাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ অন্যান্য নেতারা।

বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:২১   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ