ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় আলোক বর্তিকা মানবিক ইউনিটের ব্যতিক্রমী আয়োজন

হাতিয়ায় আলোক বর্তিকা মানবিক ইউনিটের ব্যতিক্রমী আয়োজন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 

হাতিয়ায় আলোক বর্তিকা মানবিক ইউনিটের ব্যতিক্রমী আয়োজন

নোয়াখালী: ‘আসুন অসহায় রোজাদারের পাশে দাঁড়াই’ এ স্লোগানকে সামনে রেখে হাতিয়ায় অসহায় রোজাদার পরিবারের মাঝে এক মাসের বাজার প্রকল্প নামে এক ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোক বর্তিকা মানবিক ইউনিট। সোমবার বিকেলে হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড শূন্যচর গ্রামের আলতাফ হাজীর বাজার সংলগ্ন মাঠে ইফতার, নিত্য প্রয়োজনীয় বাজার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা মানবিক ইউনিট পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় রোজাদার পরিবারের মাঝে এক মাসের বাজার প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নেয়। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তালিকা করে অর্ধশত পরিবারকে ইফতার, নিত্য প্রয়োজনীয় বাজার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।

প্রতিটি পরিবারকে একমাসের বাজার হিসেবে ২৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ১ কেজি রসুন, ২ কেজি ডাল, ২ কেজি লবন, ২ কেজি চিনি, ২ প্যাকেট নুডলস, ২ কেজি মুড়ি, ১ কেজি খেঁজুর, সহ হলুদ, মরিচ, লাচ্ছি সেমাই, বারমিছিলি সেমাই ও ঈদ উপহার হিসেবে ১ টি শাড়ি প্রদান করা হয়।

আলোকবর্তিকা মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আজমির হোসেন বলেন, আমাদের সংগঠনটি গৃহহীন পরিবারের ঘর নির্মান, অর্থ সহায়তা প্রদান, ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা প্রদান, শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সময় হাতিয়ায় অসহায় দরিদ্র পরিরারের পাশে দাড়িয়েছে। তারই অংশ হিসেবে আমাদের আজকের এ আয়োজন। রমজান মাসে অনেকে শুধু ইফতার সামগ্রী দিয়ে থাকে, আর কোন খোঁজ খবর রাখেনা। আমরা একটি পরিবারের পুরো একমাসের বাজার এবং ঈদ উপহার প্রদান করেছি। যাতে অসহায় পরিবারটি নিশ্চিন্তে ইবাদত বন্দেগী করতে পারে।

তিনি আরো বলেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী প্রকল্প এবং গৃহহীনতের গৃহ নির্মাণ প্রকল্প পূনরায় শুরু করছি। যারা আমাদেরকে এ মহান কাজে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানায়। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিনগুলোতে আমাদের মানবিক কাজ গুলো অব্যাহত রাখতে পারি। আমরা সকল দাতা সদস্যদের দান সঠিক খাতে ব্যয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:০১:৪৮   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ