ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » স্বৈরাচারী হাসিনা নেতাকর্মিদেরকে সাগরে ভাসিয়ে পালিয়েছে: নাজিম উদ্দিন আলম

স্বৈরাচারী হাসিনা নেতাকর্মিদেরকে সাগরে ভাসিয়ে পালিয়েছে: নাজিম উদ্দিন আলম


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


স্বৈরাচারী হাসিনা নেতাকর্মিদেরকে সাগরে ভাসিয়ে পালিয়েছে: নাজিম উদ্দিন আলম

ভোলা: বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেছেন, স্বৈরাচারি হাসিনা আওয়ামীলীগের নেতাদেরকে সাগরে ভাসিয়ে পালিয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ভোলার মনপুরা উপজেলায় সফরে এসে কর্মি সভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা শেখ পরিবারের লোকদেরেক বিদেশে পাঠিয়ে আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে বেইমানি করেছে। এখন আওয়ামীলীগের নেতাকর্মিদের উচিত আওয়ামীগকে বয়কট করা।

আলম আরও বলেন, স্বৈরাচার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করে দুর্বল করতে চেয়েছিলো বিএনপিকে। আর সেই দুর্বল অবস্থাকে সবল করে রেখেছেন দেশনায়ক তারেক রহমান।

এদিকে সকালে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও উপহার সামগ্রী বিতরনকালে তিনি বলেন, শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজে অন্যায় রোধ হবে। সকল প্রকার অপশক্তি রোধ হবে। ফ্যাসিষ্ট হাসিনার সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলে ক্ষমতাচ্যুত করেছে ছাত্ররা। তাই শিশুদের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে।

এসময় তিনি বলেন, জাতির উন্নতি করতে হলে শিশুদের মেধা বিকাশে সুযোগ করে দিতে হবে। সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সকলে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা যেতে পারে। বড়বড় শিল্প প্রতিষ্ঠান মালিকদের তাদের কর্পোরেট সিএসআর ফান্ডের একটি অংশ সরকারি সংস্থার মাধ্যমে পথ শিশুদের কল্যাণে ব্যয় করা যেতে পারে।

এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও উপহার সামগ্রী বিতরন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে এক কর্মি সভায় যোগ দেন তিনি। কর্মিসভা শেষে মনপুরার সর্বস্তরের মানুষের সাথে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় ও ইফতার বিতরন করেন।

অনুৃষ্ঠানে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনোয়ারা বেগম মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোরশেদ উদ্দিন সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৮:১৪   ২৮০ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ