ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দ্রব্যমুল্য সহনীয় পর্যায় রাখতে বাজার মনিটরিং

ভেড়ামারায় দ্রব্যমুল্য সহনীয় পর্যায় রাখতে বাজার মনিটরিং


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 

ভেড়ামারায় দ্রব্যমুল্য সহনীয় পর্যায় রাখতে বাজার মনিটরিং

কুষ্টিয়া: এই রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে ভেড়ামারা পৌরসভার মেইনরোডস্থ বিভিন্ন ফলের দোকান ও রেলবাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করা হয়েছে। এসময় ৭টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ ফয়সাল হক, পিতা-বাবু আলী, সাং-ফারাকপুর, দোকান কৃষি বিপনন কে ২,০০০/- টাকা, মোঃ জাহিদুল (৪০), পিতা-রেজাউল, সাং-জয়রামপুর, দৌলতপুর কে ৫,০০০/- টাকা, মোঃ সাইদুল ইসলাম (৭০), পিতা-মৃত নেতালী, সাং-সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়া কে ৩,০০০/- মোঃ শ্যামল, পিং-মানিক উদ্দিন কে ১০,০০০/- টাকা, মোঃ ইমদাদুল হক বিশ্বাস, পিতা-মৃত ময়েনউদ্দিন বিশ্বাস কে ২,০০০/- টাকা, মোঃ সোহেল রানা (৩১), পিতা: আঃ মান্নান কে ২,০০০/- হাজার টাকা, মোঃ জাকির হোসেন, পিতা-ইয়জউদ্দিন, কে ১,০০০/- হাজার টাকা জরিমানা করেন। এ সময় স্ব-স্ব দোকান বা প্রতিষ্ঠানের মালিকগণ উপস্থিত ছিলেন, তারা তাদের দোষ স্বীকার করেন এবং বলেন ভবিষ্যতে তারা তাদের ভুল গুলো ঠিক করে নেবেন।

এ সময় মোঃ জাকির হোসেন, পিতা-ইয়জউদ্দিন এর পরিত্যাক্ত দোকান হতে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এবং সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে বিনষ্ট করা হয়।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত পরিদর্শন করা হয়। এসময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক আইনসহ চারটি আইনে ৭টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৫৫:২২   ৩৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ