ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কাগজ পত্র না থাকায় জরিনা হাসপাতাল সিলগালা

কালীগঞ্জে কাগজ পত্র না থাকায় জরিনা হাসপাতাল সিলগালা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 কালীগঞ্জে কাগজ পত্র না থাকায় জরিনা হাসপাতাল সিলগালা
গাজীপুর: হাসপাতালের কার্যক্রম পরিচালনা করতে যেই সব প্রয়োজনীয় কাগজপত্র লাগে, তেমন কোনো ধরনের কাগজপত্র না থাকায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় জরিনা বেসরকারি ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করে হাসপাতালটিকে সিলগালা করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় ও হাসপাতালটি বন্ধ করে সিলগালা করে দেন। কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনা ও অপচিকিৎসার অভিযোগে ক্লিনিকের মালিক জাকিয়া বেগমকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, সম্প্রতি এই ক্লিনিকে অপচিকিৎসার বিষয়ে আমার দপ্তরে একটি অভিযোগ জমা পড়ে। সেই বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তাদের তদন্তে ঘটনার সত্যতা পায়। সেই পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের কোনো ধরনের কাজগপত্র নেই। বেশিভাগ ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে। এই কারণে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর চিকিৎসক জেসিলি ঘোষ মুনমুন, বেঞ্চ সহকারী মো.আল-আমিন ভূইয়া।

এস/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:২৬   ২৯৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ