ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের নতুন কমিটি গঠন

হাতিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের নতুন কমিটি গঠন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


হাতিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের নতুন কমিটি গঠন

নোয়াখালী: হাতিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আতিকুর রহমানকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে আলোর মশালের সদ্য সাবেক সভাপতি সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদা নিশুকে সিনিয়র সহ-সভাপতি, মাকছুদুর রহমান জনি, বাকের হোসেন, মিশকাত মামুনকে সহ-সভাপতি, হুমায়ুন উদ্দিন, রাকিব উদ্দিন, আব্দুল আলিমকে যুগ্ম-সাধারণ সম্পাদক, এ আর আহাদকে সাংগঠনিক সম্পাদক, আরমান আলীকে অর্থ সম্পাদক, মো. রবিন উদ্দিনকে প্রচার সম্পাদক, ইলিয়াস উদ্দিন বাবলুকে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, মাকছুদ রানাকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, সুজিৎ দাসকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, অমিত হাসান সোহাগকে পরিবেশ বিষয়ক সম্পাদক ও আজগর হোসেন স্বপন ও সুমন তালুকদারকে কার্যনির্বাহী সদস্য ঘোষনা করা হয়।
প্রসঙ্গত, তরুণদের সংঘবদ্ধ প্রচেষ্টায়, একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ২০১০ সালের ২১ জানুয়ারি আলোর মশাল পথচলা শুরু করে। যাত্রার শুরু থেকে সংগঠনটি মাদক বিরোধী প্রচারণা, বৃক্ষ রোপণ, মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি নিঝুম ব্লাড ফাউন্ডেশন আলোর মশালকে সমাজ সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৪৮   ২৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ