ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » গভীর রাতে দোকান ঘর ভেঙে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা

গভীর রাতে দোকান ঘর ভেঙে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


গভীর রাতে দোকান ঘর ভেঙে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা

নোয়াখালী: হাতিয়ায় চৌমুহনী বাজারের দোকান ঘর ভেঙে গুড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নবীরের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী বাজারে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভুক্তভোগী জোলেখা বেগম বাদি হয়ে হাতিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে পৌরসভা ৯নং ওয়ার্ডের মৃত আবদুর রশিদের সন্তান জোলেখা খাতুন ও আবদুল সহিদের মধ্যে বিরোধ চলে আসছিল। আবদুস সহিদ মারা গেলে তার ছেলে পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নবীর তার ফুফুর সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে বিরোধ চরম আকার ধারণ করে।

এ বিষয়ে সম্প্রতি থানায় জোলেখা বেগম হাতিয়া থানায় একটি অভিযোগের প্রেক্ষিতে থানাতে এক শালিসী বৈঠকে আবুল কাশেম নবীর তার ফুফুকে ৩ একর ৫৮ শতাংশ জমি দেওয়ার সিদ্ধান্ত দেন। পরিবর্তীতে আবুল কাশেম নবীর তার কথা না রাখায় জোলেখার সন্তানেরা স্থানীয় চৌমুহনী বাজারের দোকান ভিটিতে একটি ঘর নির্মাণ করে। দুই দিন পর নবীরের লোকজন সেই ঘরটি রাতের আঁধারে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে নিশ্চিহ্ন করে নিয়ে যায়। জোলেখার ছেলেরা এ সময় বিষয়টি হাতিয়া থানায় বিষয়টি অবহিত করেন।
এ ঘটনায় জোলেখা বাদি হয়ে হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কাশেম নবীরকে প্রধান আসামী করে তার অনুসারী ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আবুল কাশেম নবীরকে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নাই।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমর হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালে সেখানে কাউকে পাওয়া যায় নাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:০৮   ৪৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ