ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দার হত্যা মামলায় ১ জনের ফাঁসি অপর একজনের জনের যাবজ্জীবন

কলমাকান্দার হত্যা মামলায় ১ জনের ফাঁসি অপর একজনের জনের যাবজ্জীবন


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


কলমাকান্দার হত্যা মামলার রায় ১ জনের ফাঁসি অপর জনের যাবজ্জীবন

নেত্রকোনা: কলমাকান্দায় ব্যবসায়ী মিলন মিয়াকে গলা কেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন কলমাকান্দা উপজেলার কালাইকান্দি মো. মজিবুর রহমানের পুত্র মো. শাহজাহান মিয়া আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলেন হরিনাকুন্ড গ্রামের মনসুর আলীর পুত্র আবুল বাশার ওরফে বাদশা মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে উল্লেখ, কলমাকান্দা উপজেলার কালাইকাম্দি গ্রামের কালাচাঁন মিয়ার পুত্র কাপড়ের দোকান, টেইলার্স, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মিলন মিয়া ও তারই পার্শ্ববর্তী দোকানদার একই গ্রামের মজিবুর রহমানের পুত্র বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়ার মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল। ঘটনার দুই-তিন দিন আগে মিলন মিয়া পাওনা দেড় লাখ টাকার তাগাদা দিলে শাহজাহান মিয়া তার মোটর সাইকেল বিক্রি করে টাকা দেয়ার আশ্বাস দেন।

২০২০ সালের ২১ ফেব্রুয়ারী রাতে মিলন মিয়া রাতের খাওয়া শেষ করে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে তার মা সাজেদা খাতুন ছেলেকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে রক্তমাখা ছেলের পরিধেয় কাপড় ছোপড় টিউবওয়েলের পাশে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু কর। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শাহজাহানের দোকানের পিছনে একটি পাগাড়ে মিলন মিয়ার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি কলমাকান্দা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

এ ব্যাপারে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দাশের করে। পুলিশ তদন্ত শেষে দুই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জ শীট দাখিল করে। বিজ্ঞ বিচারক আদালতে উপস্থাপিত কাগপপত্র ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনান্তে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামী শাহজাহান মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ এবং অপর আসামী আবুল বাশার ওরফে বাদশা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর কারাদন্ড প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট আবুল হাসেম আর আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নজরুল ইসলাম খান ও মানবেন্দ্র বিশ্বাস উজ্জল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:২৮   ২৩৭ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ