ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অবশেষে ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিলো পুলিশ

অবশেষে ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিলো পুলিশ


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


অবশেষে ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিলো পুলিশ

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞেসাবাদের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি নিয়ে আজকের রূপান্তর ডটকম পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দেয় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

জানাযায়, আরমান হত্যায় গত ১২ ফেব্রুয়ারি থানার ওসি ওবায়দুর রহমানের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম এলাকায় অভিযান চালিয়ে আরিফ বিল্লাহ (৪৬), রিফাতুল ইসলাম (২৩), বাবুল মিয়া (২১) ও রোমান মিয়া (২০) নামের চারজনকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এক পর্যায়ে আটকদের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় আরমান হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আটক তরুণ বাবুলের বাবা মোনায়েম হোসেন হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের সাথে ৬০ হাজার টাকা রফা করে পরিশোধ করেন। পরে আটক চারজনকে পরদিন রাতে মুক্তি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের।

টাকা নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে আজ (১২ মার্চ) বুধবার ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মোনায়েম মিয়াকে ঈশ্বরগঞ্জ বাজারে এনে ৬০ হাজার টাকা ফেরত দেন এসআই নজরুল ইসলাম।

টাকা ফেরত পাওয়ার বিষয়ে মোনায়েম মিয়া বলেন, এসআই নজরুল ইসলাম আমাকে ফোন দিয়ে দেখা করতে বলেন। তারপর আজ দুপুরে ঈশ্বরগঞ্জ বাজারে এসআই নজরুল আমাকে ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দেয়।

মুঠোফোনে টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে সাক্ষাতে কথা হবে।

বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমার জানা নেই। হলে হতেও পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০২:৫৩   ৩৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ