ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

হাতিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


 হাতিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নোয়াখালী: হাতিয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের আধা ঘন্টার মধ্যেই জামশেদ নামে একজনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যমূখী গ্রাম থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক জামসেদ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যমূখী গ্রামের কামরুল ইসলামের ছেলে। সে তিন সন্তানের জনক। এলাকার বেড়ীবাঁধের ঢালে পাশাপাশি তারা বসবাস করে আসছেন।
ভুক্তভোগী শিশুর মা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েকে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে পাঠান। তিনি যান খাবার পানি আনতে। পানি নিয়ে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজার জন্য বের হন। অনেক সময় পর মেয়েকে পাশের বাড়ির ঝোঁপ থেকে বের হতে দেখেন। তখন দৌঁড়ে মেয়ের কাছে গিয়ে দেখেন মেয়ে কান্না করতেছে। তার পরনের পায়জামা ভেঁজা। পেছনে পেছনে জামসেদ ঝোপ থেকে বের হচ্ছে। তখন মেয়ের মা জামসেদকে জিজ্ঞাসা করলে সে বাকবিতন্ডা শুরু করে। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে জামসেদ তাকে জোর করে ঝোঁপের মধ্যে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। সে কান্না কাটি করায় তাকে মারধর করে এবং ভয় দেখায়।
এ ঘটনাটি অভিযুক্ত জামসেদের স্বজনদের জানালে তারা ভুক্তভোগী শিশুর স্বজনদের মারধর করেন। পরে তারা থানায় এসে অভিযোগ করেন। এদিকে সন্ধ্যার পর শিশুটি ও তার মায়ের সাথে কথা বলেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সাথে সাথে পুলিশ টিম পাঠিয়ে আধা ঘন্টার মধ্যে অভিযুক্ত জামসেদকে আটক করেন।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর পিতা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আসামীকে আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:৪০   ৩৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ