ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভ


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভ

ময়মনসিংহ: ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা হলের সিট বাতিল ও অসদাচরণের অভিযোগ তুলে চার দফা দাবিতে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষকের ‘মানহানির’ প্রতিবাদের বিক্ষোভ করেছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
চুড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই শিক্ষার্থীদের হলের সিট বাতিল ও অসদাচরণের ঘটনায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে হলের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীদের ভাষ্য, অনেক শিক্ষার্থী রেজাল্টের পর উচ্চশিক্ষা বা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য হলে থাকতে চাইলেও হল প্রশাসন সিট বাতিল করছে। প্রভোস্টের সঙ্গে এবিষয়ে কথা বলতে গেলে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ তাদের। এ ছাড়া বিদ্রোহী হল প্রশাসনের আয়োজিত ইফতার মাহফিলে ১৩ তম আবর্তনের শিক্ষার্থীদের না রেখে বৈষম্যমূলক আচরণে ইফতার বয়কটের ডাক দেন তারা।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, প্রভোস্টের অসৌজন্যমূলক আচরণের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং তার স্থলে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। চুড়ান্ত ফল প্রকাশের পর তিন মাস হলে থাকার সুযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজনে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। হলের ভাড়া ৫০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে এবং বিনামূল্যে ওয়াই-ফাই, নিরাপত্তা ও উন্নতমানের খাবার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা জানান, ১৩ তম আবর্তন এখনো বিশ্ববিদ্যালয়ের চলমান ব্যাচ এবং তাদের অনেকের রেজাল্ট হয়নি। শিক্ষার্থীদের হলে থাকার সিট বাতিল হলে তারা কোথায় গিয়ে উঠবেন।
এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, যারা পরীক্ষার ফল প্রকাশের পর হল ছাড়বে, তাদের সিট বাতিল করা হয়েছে। তবে এটি নিয়ম অনুযায়ীই হয়েছে।
হল প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষকের ‘মানহানির’ প্রতিবাদের বিক্ষোভ করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ আন্দোলনে শিক্ষার্থীরা তিন দফা জানান। দাবিসমূহ হলো- বিদ্রোহী হলের প্রভোস্টের সম্মানহানীর সঙ্গে জড়িতদের শাস্তিার আওতায় আনতে হবে। তদন্ত ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্যারের বিরুদ্ধে নেয়া সকল ধরনের অন্যায় ও অযোৗক্তিক সিদ্ধান্ত বাতিল ঘোষনা করতে হবে। যেসকল অনলাইন পেজ ও গ্রুপ মুষ্টিমেয় শিক্ষার্থীকে উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
বিক্ষোভকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাকে ইতোমধ্যে কিছু শিক্ষার্থী অভিযোগ দিয়েছে। আপনারাও অভিযোগ দিন। এবিষয়ে তদন্ত সাপেক্ষে ৩ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ’উপাচার্যের এমন আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২০:০৩   ১৩৯ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ